আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও

ভাঙ্গচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটণাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) সকালে ঘন্টাব্যাপী উপজেলার জলসুখা ইউনিয়নের জলসূখা গ্রামে খন্ডিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন,সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০) মুসকুদ উল্লা (৫০) আলী নুর (১৪), ফয়সল (১৪)। অন্যান্যদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পুর্ব বিরোধ ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রেজাউল করিম,বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া , জহুর হোসেন গং ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক ইউপি সদস্য লিবাছ মিয়া, রন্টি মিয়া গংদের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাদের মধ্যে বিগত কয়েক মাসে বেশ কয়েকদফা সংঘর্ষ ও একে অপরকে মারধোরের ঘটনা ঘটে।

এ নিয়ে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন একে অপরকে দেখে নেয়ার আহবান জানালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। সংঘর্ষের স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *