বাহুবলে ফেসবুকে ইসলাম নিয়ে কটাক্ষের প্রতিবাদে সমাবেশ কুলাঙ্গার কমল দাসকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি

বাহুবলে ফেসবুকে ইসলাম নিয়ে কটাক্ষের প্রতিবাদে সমাবেশ কুলাঙ্গার কমল দাসকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটাক্ষ মূলক পোস্ট করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৫ টায় রশিদপুর ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন চা বাগান ঈদগা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা শাইখুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের সভাপতি মাওলানা আজিজুল ইসলাম মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আব্দুর নুর, মাওলানা আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ, মাওলানা নুরুল হক, মাওলানা তানভীর আহমদ ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কুলাঙ্গার কমল রবি দাসকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। ওসি মোঃ জাহিদুল ইসলাম এ দাবির সাথে একত্বতা ঘোষণা করেন।

দুই দিন আগে ধর্ম অবমাননার অভিযোগে রামজিত দাস নামে রশিদপুর চা বাগানেরএক যুবককে গ্রেফতারের পরদিন কমল রবি দাস নামের আরেক যুবকের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসুল( সাঃ) সম্পর্কে আপত্তিকর পোস্ট করা হয়। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (১৩ মে) তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়।

অপরদিকে উদ্ভুত পরিস্থিতিতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন উপজেলা প্রশাসনের নিজস্ব আইডি থেকে আইনী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে সকলকে সংযত থাকার আহবান জানান।

এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, রশিদপুর চা বাগানের বাসিন্দা সুধামা দাসের ছেলে কমল রবি দাস তার ফেসবুক হ্যাক করা হয়েছে মর্মে থানায় জিডি এন্ট্রি করেছেন। জিডির বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *