বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মেহেদী হাসানের উপর স্থগিতাদেশ প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে বাহুবলে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬ টায় বাহুবল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
ফয়সাল মিয়া, মোহাম্মদ আলী, সুজন মিয়া, নবীর হোসেন হৃদয়, লিটন মিয়া, আলী হোসেন ও রিপন মিয়া প্রমুখ অংশ গ্রহণ করেন।
মিছিলে জেলা আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মেহেদী হাসানের উপর স্থগিতাদেশকে নীতি বিবর্জিত আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়ে শ্লোগান দেয়া হয়।

