হবিগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জের পল্লী বিদ্যুতের অবহেলায় ৩টি গরু মৃত্যুর ঘটনার নিষ্পত্তি করা হয়েছে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কৃষক শাহ নৈবালী মিয়া হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুতের মেইনলাইনের ছেড়া তারে জড়িয়ে ৩টি গরু গরু মারা যায় ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন । এক পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ কর্মকর্তার সাথে কথা বলেন এবং কৃষকের ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বস্ত করেন জামায়াতে ইসলামীর নবীগঞ্জ-বাহুবল ১ আসনের এমপি প্রার্থী ও সিলেট মহানগর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় আউশকান্দি পল্লী বিদ্যুতের সাব সেন্টার অফিসে উভয় পক্ষের মুরুব্বিয়ান নিয়ে বিষয়টি সমাধান করা হয় । এতে উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।
ডিজিএম আসাদুজ্জামান অনুজ, এজিএম জুয়েল আহমেদ, ১৩নং ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ জাহেদ আলী, ডাইরেক্টর শাহ মুস্তাকিম আলী, সাবেক ডাইরেক্টর হেলাল আহমেদ, কন্ট্রাক্টর হেলাল আহমেদ, হাফিজ মেম্বার, খোরশেদ আলম সুজন, শাহ আবু লেইছ সহ বড়চরের স্থানীয় মুরুব্বিয়ান।

